বার্সেলোনা এবার পয়েন্ট হারাল পুঁচকে গেতাফের কাছে

প্রথম পাতা » খেলাধুলা » বার্সেলোনা এবার পয়েন্ট হারাল পুঁচকে গেতাফের কাছে
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



বার্সেলোনা এবার পয়েন্ট হারাল পুঁচকে গেতাফের কাছে

দারুণ ছন্দে থাকা বার্সেলোনা এবার লিগে পয়েন্ট হারাল পুঁচকে গেতাফের কাছে। শনিবার (১৮ জানুয়ারি) গেতাফের সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।

কলিজিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। এ নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল। যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।

ম্যাচের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। নবম মিনিটে পেদ্রির পাস পেয়ে গোল করেন জুলস কুন্দে। গেতাফে সমতায় ফিরতে সময় নিয়েছে ২৫ মিনিট। ম্যাচের ৩৪তম মিনিটে বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক পেনিয়া এক হাতে ফেরালেও, কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধে ইয়ামালের প্রচেষ্টা প্রতিহত করে গেতাফে গোলরক্ষক। এছাড়াও বার্সেলোনার কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন গেফাতের গোলরক্ষক সোরিয়া। ম্যাচে ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।

২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে গেতাফে। এদিকে একই দিন লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শীর্ষস্থান মজবুত করতে পারল না সিমিওনের দল। রোববার (১৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ লাস পালমাসের সঙ্গে জয় পেলেই শীর্ষস্থান হারাবে অ্যাতলেটিকো।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৪৯   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়
১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র
জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত প্রথমবার খেলতে আসা কুরাসাও
তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের সহজ জয়
মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ