সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই পণ্য চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ হাজার টাকা।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চিনাকান্দি বিওপির সদস্যরা ছাতারকোনা এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি পণ্যগুলো আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাকারবারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান। পরে জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৬ হাজার টাকা। অভিযান চলাকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে চোরাচালানের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই চোরাই পণ্য আটক হচ্ছে। চিনাকান্দি সীমান্ত দিয়ে বিশেষ করে চিনি, বিড়ি এবং জিরার মতো পণ্য চোরাচালান নতুন নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিরা যৌথভাবে এই চোরাচালানের কার্যক্রম পরিচালনা করছে। বিজিবির তৎপরতা সত্ত্বেও তারা নতুন নতুন কৌশল অবলম্বন করে দেশের অভ্যন্তরে এসব পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে বলেন, সীমান্তে চোরাচালানরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং সীমান্তে চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরূপে রোধে আমরা বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৬   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ