পার্বত্য উপদেষ্টার সড়ক দুর্ঘটনার খবর মিথ্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য উপদেষ্টার সড়ক দুর্ঘটনার খবর মিথ্যা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



পার্বত্য উপদেষ্টার সড়ক দুর্ঘটনার খবর মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (২০ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অজ্ঞাত সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

“পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঢাকায় তাঁর কর্মস্থলে অবস্থান করছেন এবং এ সময়ে তিনি ঢাকার বাহিরে কোনো ভ্রমণেও যাননি।”

এতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে কেন্দ্র করে https://www.facebook.com/share/p/14QZQS71Vh/ এবং https://www.facebook.com/share/18Qs6p6HZ2/ আইডি থেকে এ ধরনের ফেইক নিউজ প্রচারিত হচ্ছে বলে জানা গেছে।

সরকার এ ধরনের গুজব ছড়ানোর প্রচেষ্টা কঠোরভাবে পর্যবেক্ষণ করছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার এবং তাতে মন্তব্য থেকে বিরত থাকতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সকলের সহযোগিতা কামনা করছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ