এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার : রিজভী
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১/১১ এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। কিন্তু ভয় দেখিয়ে লাভ হবে না। সরকারের চালচলন দেখে মনে এরাই ১/১১ সরকারের ছায়া।

শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।

লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।

রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন।

এই সরকার ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল উল্লেখ করে রিজভী আরও বলেন, ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন এবং করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু সরকারের প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার।

সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আইন করে পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:১৪   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান
আমাদের কাছে পণ্য বিক্রি করতে চাইলে পণ্য কিনতেও হবে : বাণিজ্যচুক্তি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত
সংঘাত ও হানাহানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে : হুইপ দুলু
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার ‌এর ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ