আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

প্রথম পাতা » চট্টগ্রাম » আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না।

ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। বিগত ১৬ বছরের খুন, গুম ও ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত এই সরকারের লক্ষ্য পূর্ণ হবে না।

পথসভায় জুলাই বিপ্লবে চাঁদপুরে আহত ও শহীদদের স্মরণ করে মাহফুজ আলম বলেন, দিল্লির গোলামি নয়, আমরা ঢাকার গোলামি করতে চাই।

এদিন বিকেল ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রামগঞ্জ তার জন্মস্থান হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করেছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫১   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ