সোনারগাঁয়ে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে শুক্রবার ৩ টায় উপজেলার মেঘনা টোলপ্লাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) ও একই জেলাও থানার খামার কৃষ্ণপুর এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে কামরুজ্জামান (২৮)।

পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করা হয়ে। এসময় কুমিল্লা থেকে ঢাকা গামী একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়া থামানো হয়। তখন গাড়ী হইতে দুইজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এরপর তাদের কাছে থেকে মোট ১৬ কেজি গাঁজা ও ১০০ বাতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে এনে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৬   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ