নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নাই : আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নাই : আমীর খসরু
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নাই : আমীর খসরু

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মালিকানা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে দিতে হবে। সেটাই ছিল জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ না হলে গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নাই।’

জনগণ তাদের মালিকানা ফিরে না পেলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে বলে এমন আশঙ্কার কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘কোনো দল বা গোষ্ঠী যদি মনে করে আগামী দিনের পরিবর্তনের জন্য তাদের চিন্তার প্রতিফলন ঘটবে এবং তারা সিদ্ধান্ত নেবে তবে ভুল করবে। সংস্কারের প্রস্তাব বিএনপির আগে কেউ দেয়নি। বেগম খালেদা জিয়া সাত বছর আগে ভিশন-২০৩০ ঘোষণার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, যা এখন সামনে আসছে। শেখ হাসিনা পতনের দেড় বছর আগে ৩১ দফা দিয়েছে বিএনপি। ঘুরেফিরে সেগুলো আসছে, নতুন কোনো আলোচনা নাই।’

বর্তমান সরকারে বিএনপির কেউ বসেনি উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘হাসিনার পতনের পর নির্বাচন পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের দরকার ছিল। সেখানে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। তাই বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে গত ১৫ বছরে সাধারণ মানুষের রক্ত-ত্যাগের প্রতি বেঈমানি করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪২   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ