বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা ফারুকী
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা ফারুকী

বাংলা একাডেমিকে একটি বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

বাংলা একাডেমির পুরস্কার ঘোষণা করে তা স্থগিত করার বিষয়ে উপদেষ্টা বলেন, ভুল করে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। বাংলা একাডেমির যে পুরস্কার প্রধান প্রক্রিয়া এটি একটি অদ্ভুত প্রক্রিয়া, এটার মধ্যে ওপেননেস নেই।

তিনি বলেন, পুরস্কার দেওয়ার প্রক্রিয়ায় নির্বাচিত ৩০ ফেলো যাদের নাম সুপারিশ করেন, কমিটিকে তাদের মধ্য থেকেই পুরস্কার দিতে হয়। এসব সহ সম্পূর্ণ বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটি করা হচ্ছে।

সলিমুল্লাহ খান দুবার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার আবেদন করেও ব্যর্থ হয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, এটা হচ্ছে সেই বাংলা একাডেমি। এখন যে বর্তমান মহাপরিচালক তিনিও বাংলা একাডেমির সাধারণ সদস্য ছিলেন না।

খ্যাতিমান লেখকদের অনেকেই বাংলা একাডেমির সদস্য নন জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নেই। কারণ এই একাডেমিটা এমনভাবে আখড়া বানানো হয়েছে- একটা বিশেষ মতের একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবে না।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০৩   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ