নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিদ্ধিরগঞ্জে ফাতিমা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা মামলায় স্বামী নুরুল আমিন সবুজকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।

দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। নিহত বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে।

জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সেই সঙ্গে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩০   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ