ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ

ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম চলমান আছে। কয়েকটি সংস্কার পরিষদ তাদের সুপারিশ পেশ করেছে। আমরা নিশ্চিত করবো মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তারা যাতে পেশাদারিত্বের সঙ্গে ও নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।

ইসি আরও বলেন, আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করি যে, আমরা যদি একটা পরিচ্ছন্ন একটা প্ল্যাটফর্ম উপহার দিতে পারি তাহলে আমাদের এই পাত্রে যে পানিটি রাখা হোক না কেন সে পানিটা স্বচ্ছ রঙ ধারণ করবে।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০৯   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ