রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

জেলায় স্ত্রী হত্যার দায়ে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার গোমস্তাপুর বারবিঘা এলাকার সহিদুল হকের ছেলে ওসমান গণির (২৮) বিরুদ্ধে এই আদেশ দেন।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বার বিঘা গ্রামের মো. সহিদুল হকের ছেলে মো. ওসমান গণির সাথে মো. আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। গত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কোন এক সময়ে আসামি ওসমান গণি তার ঘরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন। এরপরে মঞ্জুয়ারার বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামীপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৩   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ