রুয়ান্ডান বাহিনী ও কঙ্গোর সেনাবাহিনীর সংঘর্ষে গোমায় নিহত ১৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » রুয়ান্ডান বাহিনী ও কঙ্গোর সেনাবাহিনীর সংঘর্ষে গোমায় নিহত ১৭
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



রুয়ান্ডান বাহিনী ও কঙ্গোর সেনাবাহিনীর সংঘর্ষে গোমায় নিহত ১৭

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর অবরুদ্ধ নগরী গোমায় কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে ও রুয়ান্ডা সেনা সমর্থিত এম২৩ বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছে।

সোমবার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গোমা থেকে এএফপি জানায়, কঙ্গোর সেনাবাহিনী ও রুয়ান্ডা সেনাবাহিনীর সমর্থিত এম২৩ বাহিনীকে প্রতিরোধ করার জন্য লড়াই করছে।

ডিআরসি-এর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলের প্রধান কেন্দ্র জুড়ে কামান ও হালকা অস্ত্রের গোলা-গুলির শব্দ শোনা যাচ্ছে।

কিগালি জানিয়েছে, রুয়ান্ডা সীমান্তে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গোমার কতটা অংশ কঙ্গোর নিয়ন্ত্রণে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। রোববার রাতে এম২৩ সশস্ত্র গোষ্ঠী ও রুয়ান্ডা সৈন্যরা নগরীর কেন্দ্রস্থলে প্রবেশের পরে সংঘর্ষের সূত্রপাত হয়।

গোমার বাসিন্দা লুসি টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা আমাদের বিছানায় আছি, কারণ, আমরা ভয় পাচ্ছি।’ ‘আমরা আমাদের বাড়ির বাইরে গুলির শব্দ শুনতে পাচ্ছি, আমরা বের হতে পারছি না।’

বছরের পর বছর ধরে চুপচাপ থাকার পর ২০২১ সালের শেষের দিকে এম২৩ নতুন করে লড়াই চালিয়ে উত্তর কিভু প্রদেশের বিশাল অংশ দখল করতে শুরু করে।

তবে এই বছরের শুরু থেকে কঙ্গোর সেনাবাহিনীর সাথে তাদের লড়াই তীব্রতর হয়েছে, যা ডিআরসির পূর্বাঞ্চলকে তিন দশক ধরে ব্যস্ত রাখা অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত সহিংসতার সর্বশেষ অধ্যায়।

প্রাদেশিক রাজধানী গোমাকে নিজস্ব নগরী বলে অভিহিত করা ১০ লাখের বেশি মানুষ ছাড়াও যুদ্ধের ফলে বাস্তুচ্যুত প্রায় একই সংখ্যক মানুষ সেখানে বাস করে।

সোমবার নগরীর হাসপাতালগুলোয় ভর্তি হওয়া সংঘর্ষে আহত ৩৬৭ জনকে চিকিৎসা করা হচ্ছে। এএফপির প্রাপ্ত সংখ্যায় কমপক্ষে ১৭ জন নিহতের তালিকায় রয়েছে।

উত্তর কিভু প্রদেশের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মরিয়াম ফ্যাভিয়ার এএফপিকে বলেন, ‘আমাদের শৈল্য চিকিৎসক দলগুলো এখন আহতদের বিশাল স্রোত মোকাবেলায় চব্বিশ ঘন্টা কাজ করছে।’

ফ্যাভিয়ার বলেন, ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডির মতে, এই লড়াই মানবিক সংকটকে আরও তীব্র করেছে এবং এর ফলে এই মাসেই ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘাত আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে ।

মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া এক্স-এ বলেছেন, ডিআর কঙ্গো সরকার বলেছে, তারা গোমায় ‘হত্যাকাণ্ড এবং মানুষের জীবনহানি এড়াতে কাজ চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৭:২৮:৫৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ