ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন - ভূমি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন - ভূমি উপদেষ্টা
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন - ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন। এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবা সহজীকরণে এটি একটি সময়োপযোগী উদ্যোগ । ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীনবযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে। ভূমিসেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস তথা এসিল্যান্ড অফিসে যেতে হয়। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে “জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত/মানোন্নীত সফটওয়্যার সমূহের ২য় ভার্সন সম্পর্কে কর্মকর্তা/কর্মচারীগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষন কর্মসূচি’র” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী অবলোকন করেন এবং ভূমি ভবনের নিচতলায় ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’ পরিদর্শন করেন।

টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, নিজেদের সত্তা টিকিয়ে রাখতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জনসেবায় কাজে লাগাতে হবে । ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

সিনিয়র সচিব বলেন, সার্ভারের ধীরগতির জন্য অনলাইন ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। নাগরিকরা নামজারি,ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা গ্রহিতাদের সাথে ভালো আচরণ করতে হবে,আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। মানসম্মত সেবা প্রদানের জন্য সম্মাননা দেওয়া হবে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী,ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৮   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ