জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত ১৫
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত ১৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১৫ আহত হয়েছে। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এঘটনা বৃহস্পতিবার দুপুরে সাতপোয়া ইউনিয়নের চর চুনিয়াপটল এলাকায় ঘটেছে।

আহতরা হলেন - মোঃ বাবলু মিয়া (৫৫), আব্দুর রশিদ(৫৬) ,আব্দুল জলিল (৬৫), মোঃ জহুরুল ইসলাম(২৪) মোঃ টুকন মিয়া (৩২) , মোঃ আফজাল হোসেন (৫০) মোঃ আয়নাল হক (৬০) মোঃ ফজর আলী (৪০) ,মোঃ সুলতান মাহমুদ(৪৫), মোঃ রুবেল মিয়া (২৪) মোঃ রূপচাঁন মিয়া (৩৫) মোছাঃ পিপাসা বেগম (২৬) মোছাঃ ছাহেরা বেগম (৫০) ও মোছাঃ স্বপ্না বেগম (৩৬)। তাদের মধ্যে বাবলু মিয়া ও আব্দুর রশিদ গুরুতর অসুস্থ হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং ৭জন উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমাই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডলের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়।

এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায় জলিলের সমর্থকের লোক জন ও আমজাদ হোসেনের সমর্থকের মধ্যে দাওয়া পাল্টা সংঘর্ষ বেধে যায়। এসময় দেশী লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

আহত আব্দুল জলিল বলেন, বাব-দাদার ওয়ারিসের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিতে ধান লাগাতে গেলে আমজাদের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনকে আহত করেছে।

আহত, আমজাদ হোসেন,জমি তাদের দাবি করে জানান, দীর্ঘদিন ধরে ভুগদখল করে আসছি। বৃহস্পতিবার জোর করে আব্দুল জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে আমরা বাধা দেই।

এসআই বদরুল ইসলাম জানান, সংঘর্ষে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কোন পক্ষকে পাওয়া যাইনি। তবে দু-পক্ষের মধ্যে মারামারী ঘটনা ঘটেছে শুনেছি। এখানো কেউ আভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৭   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ