খুলনায় শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেফতার ৪

প্রথম পাতা » খুলনা » খুলনায় শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেফতার ৪
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



খুলনায় শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেফতার ৪

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতুসহ চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু‌লিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙা এলাকার সঙ্গীতা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ের অলিয়ার রহমানের ছেলে সাকিবুর রহমান ওরফে জিতু এবং তার সহযোগী খালিশপুর মেঘার মোড়ের মৃত ইদ্রিস আলীর ছেলে কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন মিয়া ও তার ছেলে শাওন এবং খালিশপুর বাগানবাড়ী এলাকার হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।

মঙ্গলবার বিকেলে কেএমপির সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন। এ সময় তিনি বলেন, তালিকাভুক্ত এসব সন্ত্রাসীকে গ্রেফতারের জন‌্য দীর্ঘদিন ধরে অভিযান চলছে।

তিনি জানান, সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে। যার মধ্যে একটি মামলায় তিনি যাবৎজীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:১৩:১৭   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ