নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন, শুরু ৮ ফেব্রুয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন, শুরু ৮ ফেব্রুয়ারি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন, শুরু ৮ ফেব্রুয়ারি

ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই পদ্ধতি চালু হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকছে না।

পোস্টে আরও বলা হয়, ‘আমরা নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু করব।’

তবে যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাশাপাশি, আজ মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ক্লিক ক্লিক করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:২৭   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ