সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম পাতা » খুলনা » সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীয় অংশ থেকে সজিব (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এর আগে, সোমবার দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এ সময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম। তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

লে. কর্নেল রফিকুল আলম আরও জানান, এ ঘটনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি চারজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের তিনজন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।

বাংলাদেশ সময়: ২০:২৪:১১   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ