ইজতেমায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইজতেমায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



ইজতেমায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। এই ধাপের দ্বিতীয় দিন যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে হয়।
বিজ্ঞাপন

শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। এই ধাপেও বিয়ে পড়ান মাওলানা যোহাইরুল হাসান। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ জোড়া বিয়ে হয়েছে।

বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাংলাদেশ সময়: ২০:২৮:০০   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ