রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » আইন আদালত » রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৩ এর বিচারক দেবী রানী রায়ের আদালতে হাজির করা হয়।
সরকার পক্ষে আসামির জন্য আর রিমান্ড এর আবেদন না করায় বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে আসামির পক্ষে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আসামিকে নতুন করে আর রিমান্ডে নেবার জন্য মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোন আবেদন করেনি। তবে আসামি পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত শুনানী শেষে আসামির জামিনের আবেদন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজিবী সাইদ কামাল ইবনে খতিব জানান, আমার মক্কেল সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ খুব অসুস্থ। আদালতে তার জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।

উল্লেখ্য; গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত আসামির এক ভাগ্নের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এস এম মুন্না হত্যা মামলার এজাহার নামীয় এক নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পরের দিন শুক্রবার সকালে আসামি আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই মোস্তাফিজ। আদালত ৫ রিমান্ড মজ্ঞুর করেন। আজ মঙ্গলবার ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩২:৫৯   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ