মোংলায় গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিল জনতা

প্রথম পাতা » খুলনা » মোংলায় গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিল জনতা
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



মোংলায় গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিল জনতা

বাগেরহাটের মোংলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হেমায়েত সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা উপজেলার সোনাইলতলা এলাকায়।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হেমায়েত সরদার তাকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তাকে গলা টিপে হত্যার হুমকি দেয় বলে জানা গেছে।

পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে ফেলে পালিয়ে যায় হেমায়েত। শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হেমায়েত সরদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির রক্তক্ষরণ হয়েছে এবং সে খুব ভয় পেয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, অভিযুক্ত হেমায়েত সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:০৬   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ