রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ও রুপসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৩টি স্পটে প্রায় ৩ কিলোমিটার জুড়ে আনুমানিক ৬০০টি বাড়ির প্রায় ১৫০০টি আবাসিক চুলা, এবং ১টি ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

উচ্ছেদ কার্যক্রমে পুরো বিতরণ লাইন এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করা হয় এবং প্রতিটি সংযোগ উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং পদ্ধতিতে বন্ধ করা হয়।

এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। যেসব এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের সন্ধান পাওয়া যাবে, তা দ্রুত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও নাগরিকদের অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৫   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার : জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ