খাদ্যপণ্য খালাসে লাইটারেজ সংকট, বিআইডব্লিউটিএ’র অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্যপণ্য খালাসে লাইটারেজ সংকট, বিআইডব্লিউটিএ’র অভিযান
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



খাদ্যপণ্য খালাসে লাইটারেজ সংকট, বিআইডব্লিউটিএ’র অভিযান

চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেল থেকে খাদ্যপণ্য খালাসে লাইটারেজ জাহাজের সংকট থাকায় নদীতে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীসহ দেশের বিভিন্ন নদী বন্দরে এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন পবিত্র মাহে রমজানে কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে পাঠাতে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে খাদ্যপণ্য বহনকারী বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন করা হয়। জাহাজের মাস্টার, ড্রাইভার, সুকানী, লোড-আনলোড শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলে দ্রুত মালামাল খালাসের নির্দেশ দেওয়া হয়। অভিযানে একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, রমজানের আগে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৪   ৪৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ