হাতিয়ায় গ্রেফতার ৩, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » হাতিয়ায় গ্রেফতার ৩, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



হাতিয়ায় গ্রেফতার ৩, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ডেভিল হান্ট’ অভিযানের আওতায় নৌবাহিনীর যৌথ অভিযানে নোয়াখালী হাতিয়ায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপু।

এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপুকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ), তিনটি একনলা দেশীয় বন্দুক, আটটি কার্তুজ, দুটি ককটেল, দুটি ডেগার, তিনটি কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। যৌথ এ অভিযানে নৌবাহিনীর সঙ্গে কোস্ট গার্ড ও পুলিশ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৪   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ