মুন্সীগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



মুন্সীগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহাবীর মিয়া (১৪) নামে এক ঘুমন্ত হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ি-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবীর লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতের গভীরে আকস্মিকভাবে বাসে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাংচিল পরিবহনের ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীর আগুনে পুড়ে গেছে।

তিনি আরও জানান, বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক ও হেলপাররা বাসে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১:২৬:৪৭   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ