রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ মামলা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানজট নিরসন, লাইসেন্সবিহীন বেপরোয়া বাইকারদের দৌরাত্ম্য এবং ফিটনেসবিহীন মোটরযান ঠেকাতে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয় এবং ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দড়িকান্দি-ইছাখালী সেতুর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান শাহেল।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান শাহেল জানান, দীর্ঘদিন ধরেই রূপগঞ্জে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন অবাধে চলাচল করছিল। পাশাপাশি বেপরোয়া বাইক চালিয়ে কিশোর গ্যাং সদস্যরা জনমনে আতঙ্ক তৈরি করছিল।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় অবৈধভাবে চলাচলকারী যানবাহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে ।

বাংলাদেশ সময়: ২৩:১২:১০   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ