জামালপুরে তারুণ্য উৎসবের সমাপনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে তারুণ্য উৎসবের সমাপনী
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে তারুণ্য উৎসবের সমাপনী

জামালপুর প্রতিনিধি : “এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই” এই স্লোগান কে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রায় দুই মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই তারুণ্য মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে থাকে পিঠা উৎসব, লোক ও কারু শিল্প মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এই মেলার উদ্বোধন ও সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকুল মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলা সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩০   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ