বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫



বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ এবং পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৩ ফেব্রুয়ারি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৭   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ