আবারও রোনালদো ম্যাজিকে জয়ী আল নাসর

প্রথম পাতা » খেলাধুলা » আবারও রোনালদো ম্যাজিকে জয়ী আল নাসর
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



আবারও রোনালদো ম্যাজিকে জয়ী আল নাসর

সৌদি প্রো লিগে দুই বিশ্ব তারকার গোলে আল ওয়েহদাকে ০-২ ব্যবধানে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের দল আল নাসর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মক্কার কিং আবদুল আজিজ স্টেডিয়ামে আল ওয়েহদা–আল নাসর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১০টায়। কিন্তু দুর্ঘটনার শিকার রিয়াদের ক্লাবটির সদস্যরা যথাসময়ে মাঠে পৌঁছাতে না পারায় খেলা শুরু হয়েছে রাত ১১টায়।

এর আগে, মক্কার ক্লাব আল ওয়েহদার বিপক্ষে খেলতে স্টেডিয়ামে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে আল নাসরের বাস। বাসটিতে পর্তুগিজ মহাতারকা রোনালদো, সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে, ফরাসী তারকা আইমেরিক লাপোর্তের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা ছিলেন। তবে তারা সবাই অক্ষত ছিলেন।

দেরিতে ম্যাচটি শুরু হলে ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্রি-কিকে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগালে পেনাল্টি পায় আল নাস্‌র। এতে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে সফল স্পট কিকে ৯ ম্যাচের গোল-খরা কাটান।

এর আগে, ম্যাচের গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে পর্তুগিজ মহাতারকার দুর্দান্ত হেডে এগিয়ে গেছে আল নাসর। এটি তার ক্যারিয়ারের ৯২৫তম গোল, সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ১৭তম গোল। আল ইত্তিহাদের করিম বেনজেমাকে (১৬ গোল) ছাড়িয়ে ৪০ বছর বয়সী ফরোয়ার্ড রোনালদোই এখন লিগের শীর্ষ গোলদাতা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্‌রের হয়ে রোনালদোর মোট গোল এখন ২৫টি। তবে ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন তার সাবেক রেয়াল মাদ্রিদ সতীর্থ ও আল ইত্তিহাদের কারিম বেনজেমা।

এই ম্যাচ শেষে সৌদি প্রো লিগে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাসর। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল। তবে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আল ইত্তিহাদ, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪৮   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ