বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার মিশনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) মাঠে নামছে ইংল্যান্ড ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এরই মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আলোচনার তুঙ্গে ছিলো আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচ। আফগানিস্তানে নারী অধীকার লঙ্গণের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ইসিবিকে অনুরোধ জানান ইংল্যান্ডের ৮০ জন রাজনীতিবিদ। তবে, রাজনীতির উত্তাপ ক্রিকেটে চায় না ইসিবি। তাই সে অনুরোধ নাকচ করে দয়ে বাটলাররা।

এখন পর্যন্ত খেলা তিন ওয়ানডের প্রথম দুটিতে জয় আছে ইংলিমদের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করে নিজেদের ফিরে পেতে চায় আফগানিস্তান।

ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, জেমি ওভারটন, আদিল রশিদ ও মার্ক উড।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নূর আহমদ ও ফজল হক ফারুকী।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৮   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ