আত্মপ্রকাশ করলো শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্মপ্রকাশ করলো শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



আত্মপ্রকাশ করলো শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির নাম প্রকাশ করা হয়।

এছাড়া মূখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্য সচিব মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৫১   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ