ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করায় গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করায় গ্রেফতার
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করায় গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে শুক্কুর আলী (২৫) এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাগরিককে বিজ্ঞ আদালতে মাধ্যমে ধৃত আসামি হিসেবে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওহাব উল্লাহ্ ছেলে। সে ১৪/১৫ দিন পূর্বে ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করে। এরপর কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় এসে পুনরায় ট্রেনে চড়ে জামালপুরের সরিষাবাড়ীতে আসে। তাহার নিকট পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি। সে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বাংলাদেশ অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(ক) অপরাধ অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদী এসআই শরিফুল ইসলাম বলেন, ২৫ ফেব্রুয়ারি দুপুরে বাউসি পপুলার মোড় এলাকায় ডিউটি কালীন সময় সংবাদ আসে একজন ভারতীয় নাগরিক ভাটারা এলাকায় সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করায় স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছে। পরে ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিকে উদ্ধার করে জিজ্ঞাসা বাদ করে জানা যায় তিনি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৪   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ