জামালপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোস্তাফা(৫০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে কামরাবাদ ইউনিয়নের পাছ বড়বাড়ীয়া গ্রামে এঘটনা ঘটে ।

নিহত মোস্তাফা কামরাবাদ ইউনিয়নের পাছ বড়বাড়ীয়া গ্রামের মৃত পেচা মন্ডলের ছেলে। সে পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মোস্তফা সকালে ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্পের কাজ করতে ছিলেন। এমন সময় শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শাওন জানান, বিদ্যুতায়িত ব্যক্তি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:০০:৪৯   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ