জামালপুরে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা, জরিমানা পাঁচ লাখ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা, জরিমানা পাঁচ লাখ টাকা
সোমবার, ৩ মার্চ ২০২৫



জামালপুরে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা, জরিমানা পাঁচ লাখ টাকা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়াসহ পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের ৩টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ৫ লক্ষ টাকা জরিমানা আদায়সহ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।

অভিযানে মহাদান এলাকায় বিভিন্ন স্থানের অবস্থিত সুবর্ণ ব্রিকস ১ লাখ টাকা ও মেসার্স ঝুমুর ব্রিকস ২ লাখ টাকা এবং তানিম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সেনাবাহিনীর সদস্য ও সরিষাবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযান বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ইটভাটা মালিকগণ বৈধ কোন কাজপত্র দেখাতে পারেনি। এছাড়াও ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জন্য জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। তাই নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যদি এসব ভাটা পুনরায় কার্যক্রম পরিচালনা করেন তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫৬   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ