দলের কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করা হবে : জয়নুল আবদিন ফারুক

প্রথম পাতা » চট্টগ্রাম » দলের কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করা হবে : জয়নুল আবদিন ফারুক
সোমবার, ৩ মার্চ ২০২৫



দলের কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করা হবে : জয়নুল আবদিন ফারুক

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন সরকার ক্ষমতা গঠন করে ফেলেছেন এই ভাবা ঠিক নয়। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপিকে বলতে চাই- মানুষের কাছে যান, সালাম দেন। যে দুই-এক জন অন্যায় কাজ করেছেন, তারা বিরত থাকেন। এরপর যদি কেউ চাঁদাবাজি করেন, তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক আরো বলেন,অন্তর্বর্তী সরকার হলো নির্বাচন দেয়ার সরকার। এ সরকারের দায়িত্ব হল কিছুটা সংস্কার করা। শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাই কিছু কিছু সংস্কার করবে । এর জন্য সকল রাজনৈতিক দল ও ছাত্র-জনতার পক্ষ থেকে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, এর মধ্যে একটি দল জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে। আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা আবারও ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আবারো ষড়যন্ত্র করতে পারে বলেই আমরা দাবি করি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৭   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ