বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানালেন এনসিপি নেতারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানালেন এনসিপি নেতারা
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানালেন এনসিপি নেতারা

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এসময় তারা শহীদদের কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে এ কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে।

এসময় নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:০৬:৩৫   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ