আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা
বুধবার, ৫ মার্চ ২০২৫



আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার আধুনিক প্রযুক্তি তথা অ্যাপ ও ডিভাইসের সুযোগ-সুবিধার আওতায় আসছেন হজযাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সি (হাব)-এর সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আর্দশনগর এলাকায় জামিয়া তা’লীমিয়া মাদরাসার জমি ক্রয় উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, এবার আশকোনায় হজ ক্যাম্পে প্রি-অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজীদের লাগেজে ডিভাইস লাগিয়ে দেবে।
এতে হাজীদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবেন স্বজনদের অবস্থান।

তিনি বলেন, অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়ে যাওয়া হবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সব ধরনের ব্যবস্থা থাকবে।

বিশ্বে একই দিনে ঈদ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আলেম-ওলামাদের ভিন্নমত রয়েছে।
এ বিষয়ে বিজ্ঞ আলেম মুফতি সাহেবরা বসে সিদ্ধান্ত নিতে পারেন।’

অনুষ্ঠানে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীসহ (কুয়াকাটা) বিভিন্ন মাদরাসার মাওলানা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪২   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ