নাটোরে গ্রাম আদালত উপজেলা রিসোর্স টিম সদস্যদের প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে গ্রাম আদালত উপজেলা রিসোর্স টিম সদস্যদের প্রশিক্ষণ শুরু
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



নাটোরে গ্রাম আদালত উপজেলা রিসোর্স টিম সদস্যদের প্রশিক্ষণ শুরু

জেলায় তিনটি উপজেলার গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করলে এই আদালতের কার্যক্রম আরো গতিশীল হবে, জন কল্যাণ নিশ্চিত হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক আসমা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রশিক্ষণে জেলার সিংড়া, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহন করছেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, সমাজ সেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা রিসোর্স টিমের সদস্যরা প্রশিক্ষণ নেন।

এই প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ