খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন

প্রথম পাতা » খুলনা » খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন

জেলার কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের মেঘনিসতলা সংলগ্ন সরকারি খাল কয়েক বছর স্থানীয় কতিপয় ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে বাঁধ দিয়ে আটকে দেয়। এতে করে স্থানীয় কৃষকদের ধানসহ ফসলি জমিতে পানি সরবরাহ কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে বিপাকে পড়ে স্থানীয় কৃষকরা।

এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি )বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, কচুয়া থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় জনগণ।

গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে বাঁধ ভেঙে দিয়ে খাল পুনরুদ্ধার করে পানি সরবরাহ কাজে সহায়তার জন্য এগিয়ে আসেন কচুয়া উপজেলার স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষ । এই অবৈধ বাঁধ অপসারণ করতে সেখানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এধরনের কর্মকাণ্ডে যেই জড়িত থাকুক দরকার হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৮   ২৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ