সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলি, বাংলাদেশি যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলি, বাংলাদেশি যুবক নিহত
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলি, বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাটের মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ মার্চ) ভোরে কানাইঘাটের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া।

নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৭   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ