গ্ল্যামার থেকে হরর লুকে নুসরাত ফারিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্ল্যামার থেকে হরর লুকে নুসরাত ফারিয়া
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



গ্ল্যামার থেকে হরর লুকে নুসরাত ফারিয়া

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল। দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে গিয়েছে। পূজার পরিবর্তে পর্দায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

‘জ্বীন থ্রি’ ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

এদিকে, ছবিটি মুক্তি উপলক্ষে ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! এমন লুকেই ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। আর তার পাশে রয়েছেন আবদুন নূর সজল ও তানিয়া আহমেদ।

গ্ল্যামারাস নুসরাত ফারিয়া কি তবে এবার ভূত? কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন, ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

জানা গেছে, সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৮   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ