চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে।

রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি আজ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে ভূয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বিএনপির কোনো নেতা যদি চাঁদাবাজী করতে যায় বা সন্ত্রাসী আচরণ করে তাকে ধরে আইনের হাতে সমর্পণ করুন।’

পতিত আওয়ামী লীগ সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। এখন যে কোনো মূল্যে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন উল্লেখ করে বিএনপির সাবেক মন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের স্থান নেই।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৭   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ