নারীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা
শনিবার, ৮ মার্চ ২০২৫



নারীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

নারীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন,

নারীদের প্রতি সহিংসতার যে খবর আসছে, তা খুবই উদ্বেগজনক। এসব নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

ড. ইউনূস বলেন, যৌন নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। সরকার নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। সরকার সর্বশক্তি নিয়োগ করে সমান অধিকার বাস্তবায়ন করবে।

‘নারীবিরোধী যে শক্তি মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করব। নারীকে খাটো করে দেখার মানসিকতা পাল্টাতে হবে, নইলে আমাদের ভবিষ্যৎ নেই’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এর বিরুদ্ধে আমাদের এমন সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি।

‘আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব না’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৩:১৬:১৪   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ