সেহরির সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

প্রথম পাতা » খুলনা » সেহরির সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
শনিবার, ৮ মার্চ ২০২৫



---

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় পিতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)। নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

নিহতের ভাই মোস্তফা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শরিফুলের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০২   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
খুলনায় ৮৩৪ অপরাধীকে ধরতে বিশেষ অভিযান শুরু, গ্রেফতার ১৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ