জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪
শনিবার, ৮ মার্চ ২০২৫



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসময় চারজন গুরুতর আহত হন।

শনিবার ভোর রাতে জামালপুর সদর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থেই দাঁড়িয়ে থাকা ট্রাকচালক জুয়েল আকন্দ কালু নিহত হন।

তিনি আরও জানান, এসময় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩৮   ৩৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ