ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা
শনিবার, ৮ মার্চ ২০২৫



ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ভেতরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনচালক ও রেল কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাটি বুঝতে পেরে ইঞ্জিনে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ আনেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের ভেতরে আগুন ধরে প্রচুর ধোয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বেলা সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রেনে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। পরে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এই ওসি।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৬   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ