পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
শনিবার, ৮ মার্চ ২০২৫



পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ের সদরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।

এ ছাড়া ঘটনাস্থলেটি নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় পড়েছে বলে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্র জানায়।

নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা। এরপর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। পরে সকালে খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় পৌঁছে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের উপস্থিতি সীমান্ত এলাকায় দেখা গেছে।

তারা জানান, রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশ করে আল আমিন। এরপর বিএসএফের গুলির ঘটনাটি ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে, মরদেহ ফেরত চায়।

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজার সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ হয়নি।

তবে এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও এক বার্তায় সময় সংবাদকে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৩   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই মায়েদের বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী
আলফাডাঙ্গাকে স্মার্ট জনপদ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রী খৈয়ামের
সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই
এ বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটি
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মধুখালীতে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ