বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
শনিবার, ৮ মার্চ ২০২৫



বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

নিজ বাড়ি থেকে ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’ খ্যাত অভিনেত্রী পামেলা বাকের মরদেহ উদ্ধার কথা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। নিজের মাথায় গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রথমিকভাবে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, বুধবার হলিউড হিলসের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় পামেলার নিথর দেহ। লস অ্যাঞ্জেলসের চিকিৎসক পামেলার মৃত্যু নিশ্চিত করেন।

জানা যায়, পামেলাকে দীর্ঘক্ষণ ডেকেও যখন সাড়া পাওয়া যায়নি। তখন চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাত ১০ টা নাগাদ পামেলার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল।

পামেলার মৃত্যুতে তার প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফ গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

১৯৮৯ সালে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কে থাকার পর ২০০৬ সালে আলাদা হয় দু’জনের পথ। দুই কন্যা সন্তানকে নিয়ে একাই থাকতেন এই অভিনেত্রী।

বলা দরকার, পামেলা বাক ১৯৭০ সালে অভিনয় শুরু করেন। তার অভিনয়ের মধ্যে ছিল সোপ অপেরা ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টি.জে. হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪৯   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ