ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
রবিবার, ৯ মার্চ ২০২৫



ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আবারও টস ভাগ্য পাশে পেলেন না রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ।

আজকের ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হেরেছেন। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকেও (১২) ছুঁয়ে ফেলেছেন রোহিত।

ফাইনালের আগমুহূর্তে বড় হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন আসরের সর্বোচ্চ উইকেটকশিকারি ম্যাট হ্যানরি। তার জায়গায় ফাইনালের একাদশে ফিরেছেন নাথান স্মিথ। অন্যদিকে, প্রত্যাশিতভাবে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত।
ফাইনাল খেলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ম্যাট হ্যানরি।

টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে রোহিত শর্মার দল।

অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই। এবার শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৯   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল
কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ