জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক
রবিবার, ৯ মার্চ ২০২৫



জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইড লাইনে তারা এ বৈঠক করেন।
রোববার (৯ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

উভয় পক্ষের ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতির প্রতিফলন ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ঊর্ধ্বমুখী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হন।

বৈঠককালে উভয় পক্ষই দুদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের কথা তুলে ধরেন বিশেষ করে বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হন।

উল্লেখ্য, গত ৭ মার্চ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করে ওআইসি। এতে যোগ দেন তৌহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৩৯   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ