রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা
রবিবার, ৯ মার্চ ২০২৫



রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে ৫লাখ টাকা পরিমানা করা হয়েছে। রবিবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় রূপগঞ্জ কায়েতপাড়া ইছাখালী এলাকায় আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেড প্রতিষ্ঠানে ২ লাখ টাকা, কায়েতপাড়া মাঝিনা এলাকায় করিম অ্যাসকাস্ট এন্ড রেডিমিক্স লিমিটেড প্রতিষ্ঠানে ২ লাখ টাকা ও একই এলাকায় করিম অ্যাসকাস্ট এন্ড রেডিমিক্স লিমিটেড প্রতিষ্ঠানে ১লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল মো. উবায়দুর রহমান সাহেল ও মো. তারিকুল আলম’র নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন। অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৩   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ
কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ